বর্ষবরণ
শেরপুরে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা

শেরপুরে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা

শেরপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষের বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

ঢাবির বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু

ঢাবির বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে এবছর ‘বৈশাখী শোভাযাত্রা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে সকাল ৯টায় বের করা হবে। গতকাল (রোববার, ১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার

বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার

বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ (রোববার, ১২ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনায় ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বর্ষবরণের সব প্রস্ততি সম্পন্ন

বর্ষবরণের সব প্রস্ততি সম্পন্ন

পহেলা বৈশাখের প্রভাতে বর্ষবরণের সব আয়োজন সম্পন্ন। এবার শঙ্কাহীন গান গাইতে চায় সংগঠনটি। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা।

পহেলা বৈশাখ: পুরনোকে বিদায়, নতুনকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি

পহেলা বৈশাখ: পুরনোকে বিদায়, নতুনকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি

বর্ষবরণের উৎসব মানেই নতুনের আবাহন। পুরোনোকে বিদায় জানিয়ে বাঙালির প্রাণে জেগে ওঠে পহেলা বৈশাখের আনন্দ। আর সেই আনন্দকে ঘিরে চৈত্র সংক্রান্তি থেকেই শুরু হয় প্রস্তুতি। নাচ, গান আর লোকজ পরিবেশনায় নতুন বছরকে বরণে ব্যস্ত শিল্পীরা।

মালয়েশিয়ায় বর্ষবরণে জমকালো আয়োজন; উচ্ছ্বসিত প্রবাসীরা

মালয়েশিয়ায় বর্ষবরণে জমকালো আয়োজন; উচ্ছ্বসিত প্রবাসীরা

নতুন বছরের সূচনা মানেই নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন। এমনি নানা স্বপ্ন নিয়ে নতুন বছরকে বরণ করলেন মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। ২০২৬ সালকে স্বাগত জানাতে মালয়েশিয়ায় ছিল জমকালো আয়োজন। কুয়ালালামপুর থেকে পুত্রজায়া; দেশজুড়ে আনন্দের জোয়ারে ভেসেছে সব বয়সী মানুষই।

নিউ ইয়র্কে ব্যতিক্রমী বর্ষবরণ, ছিল বিশেষ আয়োজন

নিউ ইয়র্কে ব্যতিক্রমী বর্ষবরণ, ছিল বিশেষ আয়োজন

নতুন বছরকে বরণ করতে আলোর নগরী নিউ ইয়র্কে বসেছিল বিশ্বের অন্যতম বৃহৎ উদযাপন। টাইমস স্কয়ারে লাখো মানুষের উপস্থিতিতে ঐতিহ্যবাহী বল ড্রপের মধ্য দিয়ে শুরু হয় নতুন বছর। তবে এ বছর ছিল এক ব্যতিক্রমী আয়োজন, এক রাতেই দুটি বল ড্রপ হয়। কেন এ বিশেষ আয়োজন, আর কেমন ছিল উদযাপনের মুহূর্তগুলো?

রমনা বটমূলে বোমা হামলা: ৮ মে মামলার রায়

রমনা বটমূলে বোমা হামলা: ৮ মে মামলার রায়

ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ

২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ, রায়ের জন্য ৮ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আবুধাবিতে জমকালো আয়োজনে বৈশাখী উৎসব

আবুধাবিতে জমকালো আয়োজনে বৈশাখী উৎসব

আবুধাবিতে জমকালো আয়োজনে উদযাপিত হলো বৈশাখী উৎসব। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই উৎসবে প্রথমবার যোগ দেন মালয়েশিয়া, নিউজিল্যান্ড, গাম্বিয়া, মলদোভা, বসনিয়া ও হার্জেগোভিনার রাষ্ট্রদূতের সহধর্মিনীরা। এই আয়োজনে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতি ও বিনোদনপ্রিয় হাজারো প্রবাসী উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

নববর্ষ উদযাপনে রাতেও উৎসব মুখর ছিল নগরী

নববর্ষ উদযাপনে রাতেও উৎসব মুখর ছিল নগরী

দিন পেরিয়ে রাতেও ছিল নগরীতে নববর্ষ উদযাপনের নানা আয়োজন। দিনের হট্টগোল এড়িয়ে প্রিয়জনদের নিয়ে রাতের বেলা ঘুরতে বের হন অনেকেই। অতীত ভুলে আগামীর সব বাধা পেরিয়ে আরেকটু ভালো দিন কাটানোর আশা নগরবাসীর।

বর্ষবরণ শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

বর্ষবরণ শোভাযাত্রায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল

সাধারণ মানুষের সাথে নববর্ষের আনন্দ শোভাযাত্রায় অংশ নিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে তারা সাধারণ মানুষের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

নানা আয়োজনে সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

নানা আয়োজনে সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। দিনটি ঘিরে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন মোটিফে ফুটে ওঠে গ্রাম বাংলার ঐতিহ্য। বর্ণিল সাজে এতে অংশ নেন নানা শ্রেণিপেশার মানুষ। অতীতের সব গ্লানি ভুলে সুখ ও সমৃদ্ধির কামনা করেন তারা।