খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৯৪ জন। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এখনো প্রায় ৩০ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। খুলনা বিভাগসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে হামের উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি করা হচ্ছে রোগীদের।
চিকিৎসকরা বলছেন, ৫ মাস থেকে শুরু করে ৫ বছর বয়সী শিশুদের আক্রান্তের হার সবচেয়ে বেশি। হামের টিকা দেয়াসহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন:
উল্লেখ্য, গতকাল পর্যন্ত খুলনা বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৮৮৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬১৩ জন।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে যশোর ও কুষ্টিয়াতে। কুষ্টিয়ায় হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় ৪০০ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন। এদিকে যশোরে ১১০ জন চিকিৎসা নিলেও মারা যায়নি কেউই।





