
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মার্চ থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ২৬ জন ছাড়ালো। এছাড়া নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০২ জনের।

হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু আজ, পাবে যেসব শিশু
দেশে হামের সংক্রমণ বৃদ্ধির উদ্বেগের মাঝে শিশু স্বাস্থ্য সুরক্ষায় শুরু হয়েছে বিশেষ টিকা কার্যক্রম। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী শুরু হওয়া এই বিশেষ টিকা ক্যাম্পেইন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত (Measles Special Vaccination Campaign Starts Today)।

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩০৫ শিশু। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৯৬৭ জনে। আজ (রোববার, ৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ শিশু। আজ (সোমবার, ২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশু মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৭৯টি শিশু। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সারা দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮২৫ জনে দাঁড়িয়েছে।

এক দিনে হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৮ জন।

এক দিনে হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, ভর্তি ১৩৭৭
হামের উপসর্গ নিয়ে গত এক দিনে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭৭ জন। আজ (রোববার, ৩১ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন শিশু মারা গেছে। তাদের মধ্যে ৭ জনের হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ১ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। আজ (সোমবার, ২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।