নিহত আবু তাহের ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের মতিন মাঝি বাড়ির আবুল হাসেমের ছেলে। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারের চায়ের দোকানদার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে স্থানীয় মৌলভী বাজারের উদ্দেশে বের হন জাহাঙ্গীর। যাত্রাপথে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে পাশ থেকে চাপা দেয়।
আরও পড়ুন:
এসময় ট্রাক্টরের চাকা জাহাঙ্গীরের শরীরের ওপর দিয়ে গেলে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’





