সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষকের মৃত্যু

দিরাই থানা
দিরাই থানা | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) বিকালে উপজেলার মজলিসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অসিত চন্দ্র দাস (৩৫) উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার সতানন্দপুর গ্রামের সতীশ চন্দ্র দাসের ছেলে।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে পৌর সদরের মজলিসপুর এলাকায় নিজ নির্মাণাধীন বাসভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন অসিত চন্দ্র দাস। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

জেআর