অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন করে বাজারজাত করে আসছিলো। এসময় কারখানায় প্রায় ১২০০ লিটার অবৈধ ভোজ্যতেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত অবস্থায় পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন:
র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান বলেন, ‘অবৈধভাবে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।’
এদিকে নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া আক্তার জানান, প্রতিষ্ঠান থেকে তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষায় ভেজাল প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।





