টাঙ্গাইলে হামে আরও এক শিশুর মৃত্যু

হাম রোগের প্রতীকী ছবি
হাম রোগের প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে ১৩ মাস বয়সী সাফা নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে ইয়ামিন নামের ৮ মাসের এক শিশু মারা যায়। এ নিয়ে গত দুই দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ২৩ শিশু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এদিকে রোগীদের চাপ সামাল দিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

আরও পড়ুন:

জেলার আরও বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে অনেক রোগী ভর্তি থাকলেও আজকের তথ্য সরবরাহ করতে পারেনি সিভিল সার্জন অফিস।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, ‘আজকে ভোরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা যায়। এ নিয়ে দুই দিনে দু’জন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হামের চিকিৎসা দিতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

এসএইচ