‎বরিশালের বস্তিতে লাগা আগুন ফায়ারের ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

‎বরিশাল নগরীর বান্দ রোডের একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩০ মিনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

‎আজ (সোমবার, ৩০ মার্চ) বিকেলে নগরীর বান্দরোডের ঈদগাহ মাঠ সংলগ্ন এলএইচডি ঘাট বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ করেই বস্তির একটি ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দ্রুতই তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বস্তির ৩টি ঘর পুড়ে যায়।

আরও পড়ুন:

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকাণ্ড কীভাবে সংঘঠিত হয়েছে তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

‎উল্লেখ্য, এলএইচডি ঘাট বস্তিতে ২০০-এর অধিক বসতবাড়ি ও দোকান রয়েছে।

এসএইচ