
বস্তি থেকে রেললাইন, তুরাগে মাদকের বিস্তার; কমছে না অপরাধ
রাজধানীর প্রধান প্রবেশদ্বার খ্যাত টঙ্গীর বস্তি, রেললাইন কিংবা তুরাগ নদীর শান্ত জলরাশি—সবখানেই এখন মাদকের রাজত্ব। এমনকি পুলিশের ওপর পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নেয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে অপরাধী চক্র। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, গত ছয় মাসে এক হাজারের বেশি আসামিকে গ্রেপ্তার এবং দফায় দফায় সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। তবুও প্রশ্ন থেকেই যায়—কেন কমছে না অপরাধ?

বরিশালের বস্তিতে লাগা আগুন ফায়ারের ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
বরিশাল নগরীর বান্দ রোডের একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩০ মিনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (রোববার, ১৮ মে) রাতে ১০টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে কী কারণে ভবনে আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নি।

মিরপুরের শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ আগুন
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
রাজধানীর মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ১৮ মে) রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।