রাজশাহীর ৩ তেলের ডিপোতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীর ডিপোতে বিজিবি মোতায়েন
রাজশাহীর ডিপোতে বিজিবি মোতায়েন | ছবি: এখন টিভি
0

রাজশাহীতে জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা রক্ষা ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর তিনটি তেলের ডিপোতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ (রোববার, ২৯ মার্চ) বেলা ১১টায় রাজশাহী রেলস্টেশন সংলগ্ন পদ্মা এবং যমুনা অয়েল ডিপোতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজশাহী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

তিনি বলেন, ‘রাজশাহীতে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির ডিপোতে গত ২৫ মার্চ থেকে তিন প্লাটুন বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মোতায়ন করা হয়ছে।’

তিনি জানান, রাজশাহী জেলার দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি ডিপো থেকে সর্বমোট ৬৪টি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হয়। এর মধ্যে সীমান্তবর্তী ৮ কিলোমিটারের মধ্যে রয়েছে ১২টি ফিলিং স্টেশন। সব ফিলিং স্টেশনে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতের জন্য বিজিবি বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে।

আরও পড়ুন:

এছাড়াও এ ব্যাটালিয়নের অধীনস্থ ১৬টি বিওপির মাধ্যমে সীমান্ত এলাকায় ব্যাপক নিরাপত্তা কার্যক্রম পরচিালনা করা হচ্ছে। এ পর্যন্ত ১৯২টি বিশেষ টহল ও তল্লাশি অভিযানের পাশাপাশি ২৮৮টি ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করা হয়ছে।

এছাড়াও ব্যাটালিয়নের অধীনস্থ বেলপুকুর এবং রাজাবাড়ি স্থায়ী চেকপোস্টের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০টি ট্রাক, লরি ও অন্যান্য যানবাহনে তল্লাশি কার্যক্রম পরচিালনা করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেল যাতে অবধৈভাবে পার্শ্ববর্তী দেশে পাচার হতে না পারে, সেজন্য নৌপথে স্পিডবোটের মাধ্যমে ৪৮টি নিয়মিত টহল পরিচালনা করা হয়। ফলে নদীপথেও সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

এসএইচ