আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) সকালে পাবনা বেড়া পৌরসভার অন্তর্গত হাতীগাড়া গ্রামের ডাকবাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাতীগাড়া ও শম্ভপুর এলাকায় আধিপত্যর বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ সংঘর্ষ চলে আসছিল। আজ সকাল থেকে দুই গ্রামের মানুষ পিস্তল ও দেশিয় অস্ত্রসহ হামলায় জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন।
আরও পড়ুন:
আরও জানা যায়, আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার পর থেকে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লালবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





