নিহত বৃদ্ধ বেড়া পৌরসভার হাতিগাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানের খেত থেকে বৃদ্ধ রিকশাচালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বেড়া থানার অফিসার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’





