নিহতরা হলেন চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কাওসার এবং তার শিশু সন্তান রেদোয়ান।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, দুপুরে কাওসার তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে বানেশ্বর কলাহাটা এলাকা পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটিকে সরাসরি চাপা দেয়।
আরও পড়ুন:
এতে বাবা ও ছেলে দু’জনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যান এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে ফেটে পড়ে এবং ঘাতক ড্রাম ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়।





