বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত; ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

বগুড়া লাইনচ্যুত ট্রেন
বগুড়া লাইনচ্যুত ট্রেন | ছবি: সংগৃহীত
3

ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে বগুড়ার সান্তাহারে। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের কাছে ছাতিয়ান গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বগুড়া লাইনচ্যুত ট্রেন |ছবি: সংগৃহীত

সান্তাহার জংশনে বগি লাইনচ্যুর কারণে যে সব ট্রেন আটকা পড়েছে। খুলনা থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস সান্তাহারে আটকে পড়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ জয়পুরহাট স্টেশনে আটকে পড়েছে। রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশনে আটকে পড়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা ‘একতা এক্সপ্রেস’ সান্তাহার জংশনে আটকে পড়বে।

বগুড়া লাইনচ্যুত ট্রেন |ছবি: সংগৃহীত

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম জানিয়েছেন, ট্রেনের ৮টি চাকার অধিকাংশই ভেঙে গেছে। এক দিনেও রিকভারি সম্ভব নয়। ট্রেনচালক পলাতক।

এনএইচ