নারায়ণগঞ্জে জুট গোডাউনে আগুন

আগুন নেভানোর চেষ্টা
আগুন নেভানোর চেষ্টা | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ কাইতাখালি কাঠপট্টি এলাকায় একটি জুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বন্দর উপজেলার নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কাইতাখালি কাঠপট্টি এলাকায় মো. জসীমউদ্দীনের মালিকানাধীন একটি জুট গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত গোডাউনের ভেতরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন:

ফায়ার সার্ভিস জানায়, আগুনে আনুমানিক প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ৩ লাখ টাকার পণ্য উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এফএস