ভোলার চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান
ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান | ছবি: এখন টিভি
0

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ২৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) ঢাকাসহ দেশের ১৪টি এলাকার একটি করে ওয়ার্ডে একযোগে এ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা যায়, ভোলার চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ৫০৫টি খানা জরিপ করে তালিকা পাঠানো হয়েছে এবং যাচাই-বাছাই করে ২৮৮ জনের তালিকা নিশ্চিত হয়েছে। আজ উদ্বোধন শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ২৮৮টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। এসময় ফ্যামিলি কার্ড পেয়ে পরিবারগুলো উচ্ছ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুন ইসলাম নয়ন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কায়সার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ইএ