অভিযানে ৪৩ বোতল বিদেশি মদ, ২৯টি শাড়ি, একটি থ্রি-পিস, চারটি কম্বল, দুটি শালচাদর, এক কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস এবং ৪২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





