আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) সিলেট নগরীর একটি কনভেনশন হলে জেলা ও মহানগর এনসিপি আয়োজিত ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশে দলীয়করণ আবার শুরু হয়েছে। নানা দপ্তরে দুর্নীতি ও দলীয়করণ চলছে।’
এদিকে গণঅভ্যুত্থানের পরে নানা ধরনের ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে বিরোধী দলীয় চীফ হুইপ জানান, এবার আর কোনো ভুল নয়, পূর্ণ শক্তি নিয়ে নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার জন্য দলীয় নেতাকর্মীকে আহবান জানান এনসিপির এ সর্বোচ্চ নেতা।
এর আগে দলটির মুখ সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘হাদি হত্যার বিচার নিয়ে একচুল পরিমাণ পিছপা হওয়া যাবেনা।’
আরও পড়ুন:
অপরাধী যেই হোক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির এ নেতা।
এদিকে,স্থানীয় সরকার নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করা হলে, যেকোনো মূল্যে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ইফতার মাহফিলে এনসিপি নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





