Recent event

ময়মনসিংহে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চারদিনব্যাপী বইমেলা শুরু

চারদিনব্যাপী বইমেলা শুরু
চারদিনব্যাপী বইমেলা শুরু | ছবি: এখন টিভি
0

দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ময়মনসিংহে চারদিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে এ ভ্রাম্যমান মেলা শুরু হয়েছে।

ভ্রাম্যমাণ বইমেলায় থাকবে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশি-বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত দশ হাজারেরও বেশি বিখ্যাত বই।

যেখানে দেশি-বিদেশি লেখকদের বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ,ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন,বইসহ সবধরনের বই।

এছাড়া চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার ফল পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি বিকাল ৩ টা থেকে। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

এএইচ