Recent event

মৌলভীবাজারে ঈদ ঘিরে চাহিদা বাড়ছে দেশিয় প্রসাধনীর

মৌলভীবাজারে ঈদ বাজার
মৌলভীবাজারে ঈদ বাজার | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজার জেলার সর্বত্র বাড়ছে দেশিয় প্রসাধনী সামগ্রীর চাহিদা। বিদেশি প্রসাধন সামগ্রীর সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন দেশিয় প্রসাধনী সামগ্রীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে বিউটি পার্লারসহ সর্বত্র। দেশিয় অর্থনীতিতে এর প্রভাব পড়ছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে দেশিয় প্রসাধনী পণ্যের দিকে ঝুঁকছেন গ্রাহকরা। ক্রেতারা জানান, দেশিয় পণ্য কেনার জন্যই আসা। আর পরিবার থেকে বলেছে দেশিয় পণ্য কেনার কথা।

আর ক্রেতারা বলছেন, দেশিয় পণ্যগুলোর চাহিদা অনেক বেশি। বিশেষ করে মমতাজের মতো মেহেদি।

আরও পড়ুন:

বিক্রেতারা বলছেন বিদেশি প্রসাধনীর চেয়ে দেশিয় প্রসাধনীর দাম কম এবং মানসম্মত হওয়ায় ক্রেতাদের ভালোলাগা তৈরি হয়েছে। অনেকেই কিনছেন মমতাজ মেহেদি ও ফেসওয়াশ। মৌলভীবাজারে দেশিয় প্রসাধনী সামগ্রীর বিক্রি ও চাহিদা বেড়েছে বলে জানালেন এ মার্কেটিং কর্মকর্তা।

মমতাজ হারবাল মার্কেটিং কর্মকর্তা সুবেল হোসেন শুভ বলেন, ‘সাধারণ মানুষ এখন মমতাজ মেহেদি কিনছেন। আর আগের চেয়ে মমতাজ মেহেদি গুণগতমান ভালো।’

দেশিয় প্রসাধনী সামগ্রীগুলো গুণগতমান ধরে রাখলে এর চাহিদা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখতে পারবে।

জেআর