গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক স্মারকে এ তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) ফখরুদ্দিন আহামেদ স্বাক্ষরিত স্মারকে সফরসূচি প্রকাশ করা হয়েছে।
স্মারক অনুযায়ী, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন থেকে গাজীপুর রুটে সড়কপথে টাঙ্গাইল সদর উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রতিমন্ত্রী। বেলা ১১টায় টাঙ্গাইলে পৌঁছে সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করবেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এ সংসদ সদস্য।
দুপুর দেড়টায় টাঙ্গাইল কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে বেলা ২টায় নিজ বাসভবনে অবস্থান করবেন। বিকেল সাড়ে ৫টায় ৪নং করটিয়া ইউনিয়নের গোসাইবাড়ি কুমুল্লি মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলে যোগ দেবেন। এবং রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
আরও পড়ুন:
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বড় কালিবাড়ি আদালত পাড়ায় সনাতন হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। দুপুর ১২টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম পরিদর্শন করবেন।
এছাড়া দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল জেলা রড ও রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মতবিনিময় শেষে বিকেল সাড়ে ৩টায় মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন। সর্বশেষ বিকেল সাড়ে ৫টায় মাহমুদ নগর উন্নয়নের গোলচত্বরে ইসমাইলের বাড়িতে ইফতার মাহফিলে যোগ দেবেন।
পরে সন্ধ্যা সাড়ে ৭টায় টাঙ্গাইল সদর উপজেলা থেকে গাজীপুর রুটে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত সাড়ে ৯টায় নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি সরকারি সফর। সফরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সফরসঙ্গী থাকবেন।





