কৃষি মন্ত্রণালয়
রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন

রাষ্ট্রপতির কার্যালয়সহ তিন সচিব পদে পরিবর্তন

সরকারের তিন সচিব পদে পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে ১১ দিন আগে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে বদলি হওয়া রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করা হয়েছে। চুক্তিভিত্তিতে নিয়োজিত এ কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা

কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার চারা বিতরণ করবে সরকার। এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ৫৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকার কৃষি প্রণোদনা ঘোষণা করেছে কৃষি মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল বিভাগ করতে প্রতিমন্ত্রী শাহে আলমের নির্দেশ

কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল বিভাগ করতে প্রতিমন্ত্রী শাহে আলমের নির্দেশ

কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকৌশল বিভাগ করতে কৃষি সচিবকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রান্তিক চাষিরা বছরে পাবেন ২ হাজার টাকা প্রণোদনা: ডা. জাহেদ

প্রান্তিক চাষিরা বছরে পাবেন ২ হাজার টাকা প্রণোদনা: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে দেশের আট বিভাগে ২১ হাজার ১৪ জন কৃষককে এই কার্ড দেয়া হবে। প্রকল্পটি সফল হলে আগামী অর্থবছর থেকে এর পরিধি বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে আরও বেশি কৃষককে এর আওতায় আনা হবে।

প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষিমন্ত্রী

প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষিমন্ত্রী

প্রকল্পে অনিয়ম বা দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, জনগণের প্রকৃত কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না।

কৃষিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কৃষিমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বুধবার, ২৫ মার্চ) সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তারা এ সাক্ষাৎ করেন।

প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার টাঙ্গাইলে সালাউদ্দিন টুকু

প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার টাঙ্গাইলে সালাউদ্দিন টুকু

কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা টাঙ্গাইল যাচ্ছেন। ২০ ও ২১ ফেব্রুয়ারি তিনি এ সফর করবেন।

‘বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়— সে জন্যই এবারের গণভোট’

‘বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়— সে জন্যই এবারের গণভোট’

বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায়, সে জন্যই এবারের গণভোট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ। আজ (বুধবার, ৭ জানুয়ারি) গণভোট বিষয়ে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে কৃষি বিভাগের ১৭ হাজার কর্মকর্তা ও মাঠকর্মীর জন্য অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আবারও সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। আজ (রোববার, ৭ ডিসেম্বর) থেকে প্রতিদিন ৫০টি করে আইপি বা আমদানি অনুমতি ইস্যু করা হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

আগামীকাল থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

আগামীকাল থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি

দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল (রোববার, ৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল বিশ্ব খাদ্য দিবস

আগামীকাল বিশ্ব খাদ্য দিবস

‘হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে’ প্রতিপাদ্যে আগামীকাল (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস পালিত হবে।

১ লাখ ৮০ হাজার টন সার আমদানি করবে সরকার

১ লাখ ৮০ হাজার টন সার আমদানি করবে সরকার

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন সার আমদানি এবং একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক সম্প্রসারণ সংক্রান্ত প্রস্তাবসহ বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে এ সুপারিশ করা হয়।