হান্নান মাসউদ অভিযোগ করেন, হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে ভয়ভীতি দেখায়। এ ঘটনায় তার কয়েকজন নেতাকর্মী আহত হয় বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতিয়ার বুড়িরচর, সোনাদিয়া এনসিপি নেতাকর্মীদের বাড়িতে হামলা ও বিভিন্ন স্থানে গুলি চালায়। এ বিষয়ে প্রশাসন কোনো সহযোগিতা করছে না।’
আরও পড়ুন:
যদিও, এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে হামলার বিষয়ে জানতে চাইলে, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘সব জায়গায় নৌবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। বিষয়টি নৌবাহিনী এবং পুলিশকে জানানো হয়েছে।’





