লুটপাট
দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের লুটের মহোৎসব; গয়না থেকে ছবি—বাদ যাচ্ছে না কিছুই

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের লুটের মহোৎসব; গয়না থেকে ছবি—বাদ যাচ্ছে না কিছুই

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের বেপরোয়া লুটপাট থামানো যাচ্ছে না। জ্যেষ্ঠ কমান্ডারদের কঠোর সতর্কতা সত্ত্বেও দেশটির সেনারা লেবাননের বিভিন্ন এলাকায় এ অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ এক রিজার্ভিস্ট সেনার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জ্বালানি সংকটে ভুগছে বেশিরভাগ বিদ্যুৎকেন্দ্র; সরকারকে কঠোর হওয়ার পরামর্শ

জ্বালানি সংকটে ভুগছে বেশিরভাগ বিদ্যুৎকেন্দ্র; সরকারকে কঠোর হওয়ার পরামর্শ

সুখবর নেই বিদ্যুতের গ্রাহকদের। দেশের ১৩৬টি বিদ্যুৎকেন্দ্রের বেশিরভাগই ভুগছে গ্যাস ও জ্বালানি সংকটে। যার প্রভাবে বাড়ছে লোডশেডিং ও ভোগান্তি। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বিদ্যুৎখাতের সংকট আরও ঘনীভূত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অচলাবস্থা দূর করতে বিদ্যুৎ খাতের সব বিভাগকে সক্রিয় করাসহ সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

কুমিল্লায় দুই গ্রামবাসীর সংঘর্ষ; ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাটের অভিযোগ

কুমিল্লায় দুই গ্রামবাসীর সংঘর্ষ; ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাটের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘নারী সংক্রান্ত’ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, এ সংঘর্ষের ঘটনায় কুমিল্লা বারের এক আইনজীবীসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

বিগত সরকারের লুটপাটের কারণে ৭-৮ টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে: পানিসম্পদ মন্ত্রী

বিগত সরকারের লুটপাটের কারণে ৭-৮ টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে: পানিসম্পদ মন্ত্রী

বিগত সরকারের লুটপাট আর টাকা পাচারের কারণে বাংলাদেশের ৭-৮ টি ব্যাংক অচল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

পরিবেশ খাতে ভবিষ্যতে আর লুটপাট হবে না: পরিবেশমন্ত্রী

পরিবেশ খাতে ভবিষ্যতে আর লুটপাট হবে না: পরিবেশমন্ত্রী

ফেনীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে লুটপাট আগে যা-ই হয়েছে, ভবিষ্যতে আর হবে না। লুটপাট যাই হয়েছে, এতে কাউকে না কাউকে দায়ী করা হবে।

হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ

হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ

নোয়াখালী-৬ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের সমর্থকদের বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

নাইজারের মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলা, নিহত ৩০

নাইজারের মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলা, নিহত ৩০

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের একটি মার্কেটে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ফরিদপুরে আধিপত্য বিস্তারে সংঘর্ষে ২০ গ্রামের মানুষ, আহত প্রায় শতাধিক

ফরিদপুরে আধিপত্য বিস্তারে সংঘর্ষে ২০ গ্রামের মানুষ, আহত প্রায় শতাধিক

ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ অংশ নেন। এতে উভয়পক্ষের প্রায় শতাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে অন্তত ৩০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

চামচারা দেশকে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রতে পরিণত করেছে: ড. দেবপ্রিয়

চামচারা দেশকে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রতে পরিণত করেছে: ড. দেবপ্রিয়

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, চামচারা দেশকে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রতে পরিণত করেছে। দেশে ‘চামচা পুঁজিবাদী’ অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই পুঁজিবাদে কিছু চামচা তৈরি হয়। এই চামচারা দেশকে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রতে পরিণত করেছে। রাষ্ট্রের পুরো কাঠামোকে তারা এক্ষেত্রে ব্যবহার করেছে। তারা সবসময়ই সংস্কারবিরোধী।’

সিলেটে পাথর লুটপাটের ঘটনায় বিজিবি দায়ী নয়: ৪৮ বিজিবি অধিনায়ক

সিলেটে পাথর লুটপাটের ঘটনায় বিজিবি দায়ী নয়: ৪৮ বিজিবি অধিনায়ক

পাথর কাণ্ডে বিজিবি দায়ী নয়। বরং লুটপাট ঠেকাতে ও সাদাপাথর বহনকারী নৌকা জব্দ করার ব্যাপারে বিজিবির উল্লেখ্যযোগ ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম। আজ (রোববার, ২৪ আগস্ট) বিজিবি সদর দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলেনে এ কথা জানান তিনি।

ভোলাগঞ্জে পাথর লুটপাট: নির্ধারিত তারিখেও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি

ভোলাগঞ্জে পাথর লুটপাট: নির্ধারিত তারিখেও প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি

আরও ৩ দিন সময় চেয়ে আবেদন

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের তদন্ত কমিটি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা থাকলেও আজ (রোববার, ১৭ আগস্ট) সময়সীমা শেষ হলেও কোনো প্রতিবেদন জমা দেয়নি। এ অবস্থায় তদন্তের স্বার্থে আবারও তিন দিনের সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে কমিটি।

সাদাপাথর-জাফলংয়ের পর এবার রাংপানিতে পাথরের ‘হরিলুট’

সাদাপাথর-জাফলংয়ের পর এবার রাংপানিতে পাথরের ‘হরিলুট’

প্রশাসনের নজর যখন সাদাপাথর আর জাফলংয়ে, তখন আরেক জনপ্রিয় পর্যটন স্পট জৈন্তাপুরের শ্রীপুর এলাকার রাংপানিতে চলছে পাথর লুট। স্থানীয়রা বলছেন, এরই মধ্যে রাংপানির এলাকার পাথর অনেকটা শেষ হয়ে গেছে। আর প্রশাসন বলছে, এসব লুটপাটের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।