স্থানীয় বাসিন্দা আব্দুর রহীম বলেন, ‘ইসলামপুর মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিলো হাসান আলী। এসময় হঠাৎ দ্রুত গতির একটি ট্রলি ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে মৃত্যু হয় তার।’
আরও পড়ুন:
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত পরিদর্শন ও প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। সড়ক ও পরিবহন আইনে নিয়মিত মামলার প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়েছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট ট্রলিটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’
ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।





 has scored 10 goals from 22 games in 2026-320x167.webp)