নিহতরা হলেন পৌরসভার বাসিন্দা ইফতেখার রাহাত ও মাহমুদুল হাসান। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। স্থানীয়রা জানায়, রাতে অসুস্থ মাহমুদুল হাসানকে চট্টগ্রাম মেডিকেল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
জানা গেছে, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে দেন। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থান অতিক্রম করার সময় সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে রাহাত এবং চমেক নেয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





 and Yashar chief Gadi Eisenkot wave to supporters-320x167.webp)