ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি বরাত দিয়ে কাতারভিত্তিক আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হামলার একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, ‘স্কুলটি ধ্বংস হয়ে গেছে এবং নিরীহ শিশুরা নিহত হয়েছে।’ তিনি এক্সে লিখেছেন, ‘ইরানি জনগণের বিরুদ্ধে এই অপরাধের প্রতিশোধ নেয়া হবে।’
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই হামলাকে “স্পষ্ট অপরাধ” হিসেবে আখ্যায়িত করেছেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:
মিনাবের শহরের বাইরে, রাজধানী তেহরানের পূর্বে অন্য একটি স্কুলেও ইসরাইলি হামলায় অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছেন, জানায় দেশেটির মেহর সংবাদ সংস্থা।
আল জাজিরার প্রতিবেদক মোহাম্মদ ভ্যাল জানিয়েছেন, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দাবি প্রশ্নবিদ্ধ করেছে যে তারা ‘শুধু সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করছে এবং ইরানি জনগণের ওপর হামলা করছে না।’
যুক্তরাষ্ট্র ও ইসরাইল থেকে স্কুল হামলার বিষয়ে কোনো প্রাথমিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২০২৫ সালের জুন মাসে ১২ দিনের যুদ্ধের সময়ও ইরানের অসংখ্য সাধারণ নাগরিক নিহত হন এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



