Recent event

ময়মনসিংহে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

আলামত সংগ্রহের সময়
আলামত সংগ্রহের সময় | ছবি: এখন টিভি
1

ময়মনসিংহে জবাই করে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত অটোচালক মাসুদ মিয়া (৩৮)। তিনি ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার বাসিন্দা। তার পিতার নাম খোরশেদ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (২২ অক্টোবর) বিকেল চারটার দিকে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় মাসুদ। রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর ভাটি বাড়েরা এলাকার বাইপাস রোডে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যালের মর্গে প্রেরণ করে। এদিকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা বুধবার দিবাগত রাত ২টার দিকে ঘটনাস্থল ও মেডিক্যালের মর্গ থেকে আলামত সংগ্রহ করে।

আরও পড়ুন:

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মাসুদ মিয়াকে বাড়েরা এলাকার বাইপাস সড়ক থেকে নটরডেম কলেজ সড়কের পাশের নির্জন স্থানে নিয়ে কুপিয়ে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রক্তাক্ত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।’

হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে বলে জানায় পুলিশ।

সেজু