Recent event

১৪ ঘণ্টা পর চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

শিশুকে উদ্ধারে কাজ করা ডুবুরি দল | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের কাপাসগোলার হিজরা খালে পড়ে নিখোঁজ ছয় মাস বয়সী শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ (শনিবার, ১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের চাকতাই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের কাপাসগোলার হিজরা খালে পড়ে নিখোঁজ ছয় মাস বয়সী শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ (শনিবার, ১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, শিশুটির মরদেহ দেখে সকালে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। উদ্ধারকারী বাহিনীটির উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন। চট্টগ্রামের চকবাজার নালা থেকে পাঁচ কিলোমিটার দূরে চাকতাই এলাকায় শিশুটার মরদেহ পাওয়া যায়।

এর আগে গতকাল (শুক্রবার, ১৮ এপ্রিল) রাত ৮টার দিকে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় পড়ে যায়। রিকশাআরোহী শিশুটির মা সালমা ও দাদী আয়েশাকে উদ্ধার করা হলেও ছয় মাস বয়সী শিশুটি নিখোঁজ হয়।

শিশুটিকে উদ্ধারে শুক্রবার রাত থেকেই সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল সম্মিলিতভাবে কাজ শুরু করে। আজ সকাল থেকে বিশেষ ডুবুরি দলের সাহায্যে চিরুনি অভিযান শুরু করে নৌবাহিনী। তবে আবর্জনা ও স্রোতের কারণে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হয়। অবশেষে নিখোজেঁর ১৪ ঘণ্টা পর আজ শিশুটির মরদেহ উদ্ধার করা যায়।

গেল পাঁচ বছরে নগরীতে খাল-নালায় পরে মারা গেছেন অন্তত আট জন। ২০২১ সালে চারজন, ২০২৩ সালে দুইজন, ২০২৪ সালে একজনসহ গেলো পাঁচ বছরে অন্তত আটজন নগরীর বিভিন্ন খাল-নালায় পরে মারা গিয়েছেন।

এসএস