পুরো টুর্নামেন্টটি অনলাইনে অনুষ্ঠিত হবে। এরইমধ্যে অনলাইনভিত্তিক এ টুর্নামেন্টের নিবন্ধন শুরু হয়েছে। দল হিসেবে প্রতিযোগীরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।
সেমিফাইনাল পর্বে ৩২টি দল অংশ নেবে। এর মাঝে পাবজি মোবাইল রাইজিং স্টার থেকে তিনটি দল এবং পাবজি মোবাইল অ্যাসেন্যাশন কাপ থেকে একটি দল আমন্ত্রিত হিসেবে অংশ নিচ্ছে। বাকি ২৮টি দল প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসবে।
আরও পড়ুন:
সেমিফাইনাল থেকে গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেবে ১৬ দল। ফাইনালে প্রাইজ পুলের চেয়েও বড় আকর্ষণ, সেরা চার দল সরাসরি দক্ষিণ এশিয়া কোয়ালিফায়ারে অংশ নেয়ার সুযোগ পাবে। আগামী এপ্রিলে পাকিস্তানে হওয়া এ বাছাইপর্বে ভালো করলে আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ পাবেন প্রতিযোগীরা।





