নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসী ও ২০ মামলার আসামি রাকিব ওরফে গুই রাকিবকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। গত শনিবার (১৫ নভেম্বর) ভোরে রূপগঞ্জের মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাঙামাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

রাঙামাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে রাঙামাটির কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কাউখালী থানা পুলিশ আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) ও সোমবার (১৭ নভেম্বর) কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া

ভারী বৃষ্টপাতের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। বন্যার পানি কমতে শুরু হওয়ায় ক্রমেই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এখনও অঞ্চলটিতে নিখোঁজ রয়েছে অন্তত ৬ জন। এছাড়া, দুর্যোগটিতে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও আহত হয়েছে অনেকে।

মোরসালিনের গোলে ভারতের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

মোরসালিনের গোলে ভারতের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। চোট থেকে সুস্থ হয়ে ওঠা মিডফিল্ডার শেখ মোরসালিন একাদশে ফিরেই পেয়েছেন গোলের দেখা। সবশেষ ম্যাচের ৬০ মিনিটে এখনও এগিয়ে রয়েছে হামজারা।

ক্লাউডফ্লেয়ার ডাউনে বাংলাদেশি মিডিয়াসহ বিশ্বজুড়ে ওয়েবসাইটে বিপর্যয়

ক্লাউডফ্লেয়ার ডাউনে বাংলাদেশি মিডিয়াসহ বিশ্বজুড়ে ওয়েবসাইটে বিপর্যয়

প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশি গণমাধ্যমসহ সারা বিশ্বে মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইট বিপর্যয়ের মুখে পড়েছে। প্রযুক্তিগত বিপর্যয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স, ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল সাইট। সাইটগুলোয় উল্লেখ করা হয়েছে ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হচ্ছে না। তবে বিশ্বজুড়ে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেছে প্রযুক্তিসেবা সংস্থা ক্লাউডফ্লেয়ার।

জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

দিল্লির বিস্ফোরণে জিজ্ঞাসাবাদের মুখে দুই হাজার কাশ্মীরি শিক্ষার্থী

দিল্লির বিস্ফোরণে জিজ্ঞাসাবাদের মুখে দুই হাজার কাশ্মীরি শিক্ষার্থী

ভারতের দিল্লিতে বোমা হামলার হুমকির ঘটনায় খালি করে ফেলা হয়েছে কয়েকটি আদালত ও দু'টি স্কুল প্রাঙ্গণ। অন্যদিকে, গেলো সপ্তাহের বিস্ফোরণের ঘটনায় খড়গ নেমে এসেছে কাশ্মীরি শিক্ষার্থীদের ওপর। ফরিদাবাদে জিজ্ঞাসাবাদের মুখে দুই হাজার শিক্ষার্থী। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, দিল্লির বিস্ফোরণে কাশ্মীরে বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে কীভাবে যুদ্ধাপরাধের মতো ঘটনাকে স্বাভাবিক করে তুলছে ভারত সরকার।

পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান

পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান

দুদকের আলোচিত সাবেক পরিচালক কাজী মো. সায়েমুজ্জামান এবার জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন পঞ্চগড়ে। সোমবার (১৭ নভেম্বর) তিনি সীমান্ত জেলা পঞ্চগড় যোগদান করেন। তার আগেই নিজের ফেসবুক পেজে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ করেন তিনি।

ফরিদপুরের ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলা শুরু

ফরিদপুরের ১০ দিনের বিসিক উদ্যোক্তা মেলা শুরু

১০ দিনব্যাপী ফরিদপুরে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা। আজ(মঙ্গলবার, ১৮ নভেম্বর) শহরের অম্বিকা ময়দানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিসিকের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলায় অর্ধশতাধিক স্টলে স্থান পেয়েছে বিভিন্ন প্রকারের দেশিয় পণ্য।

মাগুরার মোহাম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

মাগুরার মোহাম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

মাগুরা মোহাম্মদপুর উপজেলা আমিনুর রহমান ডিগ্রী কলেজের পাশে গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।