
বন্যা-ভূমিধসে শ্রীলঙ্কায় মৃত্যু ৫৬, থাইল্যান্ড-ইন্দোনেশিয়ায় প্রাণহানি বেড়ে ১৮৩
প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মারা গেছে অন্তত ৫৬ জন। বিভিন্ন অঞ্চল প্লাবিত বলে বন্ধ সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। বিচ্ছিন্ন সড়ক ও রেলযোগাযোগ। এছাড়া বন্যায় থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৮৩ জনে, থাইল্যান্ডের দক্ষিণেই বন্যাকবলিত ৩৫ লাখ মানুষ। পরিস্থিতি নাজুক ফিলিপিন্স আর মালয়েশিয়াতেও।

সিরিয়ায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত অন্তত ১২, গাজায় অব্যাহত গণহত্যা
রাতের আধারে সিরিয়ায় ঢুকে তিন জনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টার সময় গ্রামবাসী ঘিরে ফেলায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) ভোরের হামলায় রাজধানী দামেস্কের কাছে শিশুসহ নিহত অন্তত ১২ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া দখলদারিত্ব অভিযান বাড়ানোর অংশ হিসেবে অধিকৃত পশ্চিমতীরে আত্মসমর্পণের পরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল বাহিনী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায়ও চলছে ইসরাইল গণহত্যা।

ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলা: অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধে ট্রাম্পের আহ্বান
ওয়াশিংটন ডিসিতে আফগান অভিবাসীর বন্দুক হামলার জেরে তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশেষজ্ঞদের মতে, এক ব্যক্তির অপরাধে গোটা সম্প্রদায়কে অভিযুক্ত করা উচিত নয়। গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ডের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে সন্দেহভাজন হামলাকারীর বাসা থেকে অসংখ্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে এফবিআই।

বাঁশ-সিনথেটিক জালের কারণে হংকংয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে
তাহলে কী ভবন সংস্কারের কাজে ব্যবহৃত বাঁশের মাচার কারণে গেল তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হলেন হংকংবাসী? ঘটনাস্থলের ছবি বিশ্লেষণ করে প্রথম সারির একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, বাঁশ ও এর সঙ্গে ঝুলতে থাকা সিনথেটিক জালের কারণে অ্যাপার্টমেন্ট ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। এছাড়া মেরামতের কাজে স্টাইরোফোমের মতো সহজে দাহ্য উপকরণ ব্যবহার করায় আগুনের তীব্রতা বেড়ে যায়-এমন বিশ্লেষণও পাওয়া যাচ্ছে।

হংকংয়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের তাইপো এলাকার আবাসিক কমপ্লেক্স ওয়াং ফুক কোর্টে আগুনের ঘটনায় উদ্ধার ও ত্রাণ কাজ অব্যাহত আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুরে লাগা আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হংকং ফায়ার ডিপার্টমেন্ট। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দমকলকর্মীরা ভবন থেকে ৫৫ জনকে জীবিত উদ্ধার করেছে।

ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র উত্তেজনা চলমান; পুয়ের্তো রিকোতে মার্কিন যুদ্ধজাহাজ
ভেনেজুয়েলার মাদক চোরাচালান চক্র গুড়িয়ে দিতে খুব শিগগিরই স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে দেশ-বিদেশি যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত বলে পাল্টা বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা মধ্যে পুয়ের্তো রিকোতে নোঙর করেছে ক্রুজ-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী আলোচিত মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলি।

ভারতের পেঁয়াজ রপ্তানিকারকদের কীভাবে ‘কাঁদাচ্ছে’ বাংলাদেশ
পেঁয়াজের দাম ভারতের স্থানীয় বাজারে তলানিতে ঠেকেছে। তারপরও দেশটির পেঁয়াজ রপ্তানি স্থবির। সরকারি কর্মকর্তারা পেঁয়াজ রপ্তানির এই দুরবস্থা দেখে হতবাক হলেও তার পেছনের কারণ হচ্ছে; কৃষিপণ্যটি উৎপাদনে বাংলাদেশের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টার পাশাপাশি ভারতের বিকল্প হিসেবে পাকিস্তান ও চীন থেকে পণ্যটি সংগ্রহ করা। এ পরিবর্তন শুরু হয়েছে মূলত নয়াদিল্লি বারবার অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানির বন্ধ করার কারণে।

বিএনপির দাবি, স্বাধীনতাবিরোধী শক্তির একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে
স্বৈরাচার পালিয়ে গেলেও স্বাধীনতাবিরোধী শক্তি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। এসময় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, এমন কোনো কর্মসূচি না দেয়ার আহ্বান জানান দলটির নেতারা। তারা জানান, স্বাধীনতার বিপক্ষ শক্তির একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি নেতারা বলেন, ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবার গড়ে তুলতে ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায় রয়েছে জাতি।

শীতের আগমনে সবজির দাম কমলেও পেঁয়াজের কেজিতে ১৫–২০ টাকা বৃদ্ধি
প্রকৃতিতে শীতের আমেজ আসতেই বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। তবে পেঁয়াজের দর এখনও বাড়তি। কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, মাছের দামও কমতির দিকে।

বাউল আবুল সরকারের কটূক্তির প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ, সর্বোচ্চ শাস্তির দাবি
মহান আল্লাহকে নিয়ে বাউল আবুল সরকারের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর পল্টন জোন। এসময় কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা।