আজ (সোমবার, ১৯ অক্টোবর) রাতে বিমানবন্দরে যাত্রীসেবা, লাগেজের নিরাপত্তাসহ লাগেজ হ্যান্ডলিং কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় থার্ড টার্মিনাল চালু হলে পুরোনো টার্মিনাল থেকেই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার কথাও জানান তিনি। এছাড়া বিমানবন্দরে হয়রানি নিয়ে যাত্রীদের সঙ্গেও কথা বলে খোঁজখবর নেন মন্ত্রী।
আরও পড়ুন:
বিমানমন্ত্রী বলেন, ‘গত ৩-৪ মাস ধরেই লাগেজ নিয়ে কোনো ভোগান্তি নেই যাত্রীদের। সিসিটিভি ক্যামেরায় মনিটরিংয়ের মাধ্যমে ১৫ থেকে ২০ মিনিটেই বর্তমানে নিজের লাগেজ বুঝে পাচ্ছেন যাত্রীরা।’
যাত্রীদের হয়রানি দূর করতে পেরে সরকার খুশি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিমানবন্দর নিয়ে বিগত সময়ের বদনাম গুছাতে কাজ চলছে।’
এদিকে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও দাম্মাম জেদ্দাহসহ বিভিন্ন রুটে যাত্রীদের পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।




