
শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করবো: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের পেট ভরার জন্য লুটপাট করে এ দেশের সব কিছু নিয়ে গেছে। কিন্তু এখন লুটপাটের টাকা খেতে পারছে না। এখন বাংলাদেশে আসবে, ফাঁসি হবে। মাঝে মাঝে শুনি যে উঁকি দিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে নাকি এখানে আসবেন। এ কথাগুলো বলে বিশৃঙ্খলা করার জন্য; যারা ফ্যাসিস্ট আমলের, যারা লুকিয়ে আছে তারা যাতে পুলকিত হয়। এ কারণে এ কথাগুলো বলে।

বেসামরিক বিমান পরিবহন খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: বিমানমন্ত্রী
দেশের বেসামরিক বিমান পরিবহন খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সাক্ষাৎকালে এসব কথা বলেন মন্ত্রী।

বিশাল খরচ, শাহজালালের নাম বদলের পক্ষে নন প্রধানমন্ত্রী: বিমানমন্ত্রী
বিশাল অঙ্কের অর্থ অপচয় রোধে আপাতত ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর’ এর নাম পরিবর্তন না করে, দ্রুততম সময়ে থার্ড টার্মিনাল চালুর দিকেই মূল মনোযোগ দিচ্ছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে এ টার্মিনালটি চালুর ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

শাহজালালে বিমানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এসময় মন্ত্রী বিমানবন্দরে আগত যাত্রীদের ব্যাগেজ সরবরাহের সময় কমিয়ে আনার লক্ষ্যে উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট এবং কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় (সিনক্রোনাইজেশন) নিশ্চিত করার নির্দেশনা দেন।

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় বিমানমন্ত্রীর দুঃখপ্রকাশ
ট্রাফিক আইন লঙ্ঘন হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত । আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, জনগণের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ‘এর প্রেক্ষিতে আমরা যারা জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারী রয়েছি তাদের কিছু ত্যাগ স্বীকার করতে হবে। যার যার পরিধি থেকে জনকল্যাণে কাজ করতে হবে।’

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিমান মন্ত্রণালয়-এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের ওপর পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাসমূহের ২০২৬-২৭ অর্থবছরে চলমান এবং এডিপিতে অন্তর্ভুক্ত অননুমোদিত নতুন প্রকল্পসমূহের ওপর পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উদযাপনে দেশব্যাপী কর্মসূচি গ্রহণের উদ্যোগ
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন— প্রতিপাদ্যে আয়োজিত হবে ২০২৬ সালের পর্যটন দিবস। সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতিগ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে সভায় তিনি এ কথা জানান।

বিমান ২০৩১ সালের মধ্যে এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে: বিমান প্রতিমন্ত্রী
সরকারের মিশ্র-বহর (মিক্সড-ফ্লিট) কৌশলের অংশ হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউরোপের শীর্ষ উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জায়ান্ট ‘এয়ারবাস’ থেকে ১০টি উড়োজাহাজ কিনবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী মিল্লাত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত হজ ফেরত যাত্রীদের লাগেজ চুরির অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেছেন, তদন্তে ঢাকা বিমানবন্দরে কোনো ধরনের চুরি বা অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।

কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
কূটনৈতিক সংহতি ও ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কুয়েতের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রেরিত খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ থেকে প্রায় ২৪০ টন জরুরি খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে, যা দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।