রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮, অস্ত্র-সরঞ্জাম উদ্ধার

গ্রেপ্তার ৮ আসামি
গ্রেপ্তার ৮ আসামি | ছবি: এখন টিভি
0

রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে অবৈধ পিস্তুল, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে অস্ত্র-গুলিসহ ২ জন, চুরি মামলার ২ জন, যৌতুক মামলা, মাদকসেবী ও মাদক কারবারি রয়েছেন।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে অবৈধ অস্ত্রধারী হিসেবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শহরের রাজবন বিহার এলাকার বিহারপুর থেকে অমর জ্যোতি চাকমা (৪৫) ও লক্ষী চন্দ্র চাকমা প্র. নিধান চাকমাকে (৩৪) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি অবৈধ পিস্তুল, গুলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

অভিযানে রিজার্ভ বাজার নীচের রাস্তা এলাকা থেকে মাদকসেবী হিসেবে মো. হাসান (১৯) ও মাদক কারবারী হিসেবে মো. রুবেলকে (২৪) গ্রেপ্তার করা হয়। এছাড়া চুরির অপরাধে কলেজ গেট আউলিয়ানগর এলাকা থেকে মো. রায়হান (২০) ও তবলছড়ি পুলিশ লাইন্স এলাকার মো. শাকিল হাওলাদারকে (২৭) গ্রেপ্তার করা হয়।

এদিকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে আমানতবাগ এলাকার মো. জসিম উদ্দিন (৫৭) ও যৌতুক-নারী নির্যাতনের অভিযোগে ভেদভেদী মুসলিম পাড়ার মুখ এলাকার মো. রিমন আহমেদ দিপুকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।’

এসএইচ