স্থানীয় সময় গতকাল (রোববার, ১৮ অক্টোবর) এক বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোয়েট্টা, নুশকি আর খুজদার জেলায় তিনটি আলাদা অভিযান চালানো হয়।
সে সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ আর প্রায় পাঁচশো কেজি বিস্ফোরক জব্দ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
২০২১ সালে প্রতিবেশী আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্ত এলাকায়, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে বেড়ে সন্ত্রাসী তৎপরতা। গেলো মাসে ২২৫টি সন্ত্রাসী হামলার শিকার হয় দেশটি, যা ১২ বছরের সর্বোচ্চ।





