আজ (সোমবার, ১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের ট্রলি হস্তান্তর শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, সৌদি আরবের বর্তমান পরিস্থিতির কারণে অনেক ওমরাহ যাত্রী সেখানে আটকে পড়েছেন। কেউ কেউ ভিন্ন রুটে আসার চেষ্টা করলেও ফ্লাইট বাতিলের কারণে ফিরতে পারছেন না অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।
এসময় জাপানের সঙ্গে কর্মী নিয়োগ সংক্রান্ত নতুন চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, ‘এই চুক্তির আওতায় জাপানের স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন বাংলাদেশি কর্মীরা। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে।




