পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসনের ‘ক্লিন সানডে’ কর্মসূচি

‘ক্লিন সানডে’ কর্মসূচি
‘ক্লিন সানডে’ কর্মসূচি | ছবি: এখন টিভি
0

‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রত্যয়কে ধারণ করে ‘ক্লিন সানডে’ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। আজ (রোববার, ১৮ অক্টোবর) সকালে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, ময়মনসিংহ ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলমসহ জেলার বিভিন্ন ক্রীড়া ক্লাবের প্রতিনিধি, খেলোয়াড় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

ক্লিন সানডে কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক সাইফুর রহমান। তিনি বলেন, ‘এ ধরনের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলা, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব দেশ গঠনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়তে জেলা প্রশাসনের এ উদ্যোগে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছি।’

তিনি বলেন, ‘প্রায় দুই মাস ধরে ময়মনসিংহের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লিন সানডে কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এতে যুক্ত হওয়ায় পরিচ্ছন্নতা কার্যক্রম নতুন গতি পেয়েছে।’

এফএস