শাস্ত্র মতে, সপ্তমীর পুজো শুরু হয় কলাবৌ স্নান করানোর মাধ্যমে। দুর্গাপূজার প্রতিটি দিনেরই বিশেষ মাহাত্ম্য রয়েছে। সূর্য ওঠার আগেই, একটি কলাগাছকে পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে, তার পর সেটিকে নববধূর মতো নতুন শাড়ি পরানো হয়।
মঙ্গলবার মহানবমীতে দেবীকে ভোগ নিবেদনের পর বুধবার বিজয়া দশমীতে শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন দেয়া হবে। জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন এবং নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন।
এদিকে পূজা উপলক্ষ করে যেকোন বিশৃঙ্খলা এড়াতে পুলিশ, আনসার, এসআরবিসহ সাদা পোষাকে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।





