২৪ ঘণ্টায় হাম উপসর্গ-ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তর | ছবি: এখন টিভি
0

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭২ জন।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ৩ জন, ঢাকা উত্তরে ২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৪২ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৯৫০ জন। আর হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের শরীরে।

গত মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫৭ জন।

এসএইচ