শেষ টি-টোয়েন্টির আগে ভারতীয় দলে ভুবনেশ্বর কুমার

ভুবনেশ্বর কুমার
ভুবনেশ্বর কুমার | ছবি: সংগৃহীত
0

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।

সিরিজে দুই দলই দু’টি করে ম্যাচে জয় পাওয়ায় শেষ ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। বেঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে আগামীকাল (শনিবার, ১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায়।

ম্যাচের আগে ইনজুরির কারণে অনেকটাই অনিশ্চিত পেসার আর্শদীপ সিং। ৪ ম্যাচের সবক'টিতে খেলে ৫টি উইকেট শিকার করেন তিনি। তবে শেষ ম্যাচে আর্শদীপ অনিশ্চিত হয়ে পড়ায় ভুবনেশ্বর কুমারকে ডেকেছে নির্বাচক প্যানেল।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলেও ডাক পান ভুবি। ২০২২ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ৩৬ বছর বয়সী এই পেসার। সবশেষ আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ উইকেট শিকার করে আবারও আলোচনায় আসেন ভুবনেশ্বর।

জেআর