হোপের বিধ্বংসী সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইন্ডিজ

শেই হোপ
শেই হোপ | ছবি: সংগৃহীত
0

শেই হোপের বিধ্বংসী সেঞ্চুরি, সঙ্গে কেমো পলের পাঁচ উইকেট। ভারতের বিপক্ষে ২৪ রানের জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ।

হায়দরাবাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে শেষ বল পর্যন্ত অপরাজিত থেকে ৫০ বলে ১০২ রান করেন হোপ। নয় ছক্কা ও চার বাউন্ডারিতে সাজানো ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ২৪৭ রান।

রাদারফোর্ডের ৪৯ ও হেটমেয়ারের ৩৩ রানও বড় অবদান রাখে। জবাবে ঝড়ো শুরু করে ভারত। সঞ্জু স্যামসনের ২৩ বলে ৫৬ রানের ইনিংসেও জয়ের দেখা পায়নি স্বাগতিকরা।

শেষ দিকে কেমো পলের দুর্দান্ত বোলিংয়ে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। চার ওভারে ৪১ রান দিয়ে পাঁচ উইকেট নেন পল। শেষ পর্যন্ত ২২৩ রানেই থামে ভারতের ইনিংস।

তাতে সিরিজে ২-২ সমতা। শনিবার বেঙ্গালুরুতে শেষ ম্যাচেই হবে সিরিজের ফয়সালা।

জেআর