আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়ার ৮টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৮টি, সালামএয়ারের ৭টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৩টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট রয়েছে।
আরও পড়ুন:
ফ্লাইট বিপর্যয়ে অনিশ্চয়তায় পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারা, সংযোগ ফ্লাইট মিস করা এবং অতিরিক্ত অপেক্ষার কারণে বাড়ছে তাদের দুর্ভোগ।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটের সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।





