অঘটনের শিকার মিলান; চমক দেখালো ভাইকিং

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ | ছবি: এখন টিভি
0

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে প্রথমার্ধে বার্সেলোনার কঠিন পরীক্ষা নিলেও জয় পায়নি গ্যালাতাসারে। অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের সঙ্গে ড্র করে সবাইকে চমকে দিয়েছে নবাগত দল ভাইকিং এফকে। তবে রাতের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে ক্লাব ব্রুজ। ইন্টার মিলানকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে দলটি।

চ্যাম্পিয়নস লিগ মানেই জাদুকরী সব রাত। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) দিবাগত রাত ছিলো তার অন্যতম উদাহরণ। যেখানে আন্ডারডগরা বারবার কাঁপিয়ে দিয়েছে নামে-ভারে এগিয়ে থাকা দলগুলোকে। এই তালিকায় রাতের সবচেয়ে বড় অঘটনের সামনে ছিলো বার্সেলোনা। অন্তত প্রথমার্ধ ইঙ্গিত দিচ্ছিল এমন কিছুরই।

গ্যালাতাসারের ঘরের মাঠ রামস পার্কে ফেভারিট হিসেবে খেলতে নেমে একেরপর এক আক্রমণ করলেও গোলে দেখা পাচ্ছিল না বার্সা। উল্টো ২৮ মিনিটে অ্যালেক্সেই বাতরাকভের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৪ মিনিটে আলপার ইলমাজ লিড দ্বিগুণ করলেও অফসাইডে সেটি বাতিল হলে হাঁফ ছেড়ে বাঁচে কাতালান ক্লাবটি। প্রথমার্ধের শেষ দিকে জোয়াও ক্যানসেলোর গোলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় কাতালান ক্লাবটি।

আরও পড়ুন

বিরতির পর দেখা যায় অন্য বার্সাকে। প্রথম ২০ মিনিটেই ৩ গোল করে ম্যাচ নিজেদের হাতে নেয় কাতালানরা। একে একে স্কোরশিটে নাম তোলেন ফারমিন লোপেজ, অ্যালেক্স গর্ডন ও করিম আদেয়েমি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সার টানা দশম জয়।

রাতের অন্য ম্যাচে কোনোরকমে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে বাভারিয়ানদের বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় নরওয়ের ক্লাব ভাইকিং এফকে। বিরতির পর হ্যারি কেইনের জোড়া গোলে ম্যাচে ফেরে বায়ার্ন। লুইস দিয়াজের গোলে লিডও নিয়েছিল দলটি। কিন্তু ৭৩ মিনিটে মাইকেল ওলিসে অহেতুক লাল কার্ড দেখার পর ম্যাচের শেষ মুহূর্তে হেড থেকে গোল করে স্বাগতিকদের আনন্দে ভাসান হার্মান হাউগেন।

রাতের সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে ক্লাব ব্রুজ। ইন্টার মিলানকে তাদেরই ঘরের মাঠে ৪-৩ ব্যবধানে হারিয়েছে দলটি। জোড়া গোল করেও দলকে জেতাতে পারেননি লাউতারো মার্তিনেজ। অন্যদিকে দারুণ হ্যাটট্রিকে রাতের আলো নিজের দিকে টেনে নিয়েছে নিকোলা ত্রেসোলদি। সান সিরোর রূপকথায় ম্যাচসেরাও হয়েছেন তিনি।

জেআর