বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে সেদিন দর্শক থেকে খেলোয়াড় থমকে গিয়েছিল এক মুহূর্তের জন্য। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজে এক গোল করার পাশাপাশি করান বাকি দুটিও। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফুটবল জাদুকর লিওনেল মেসি ।
এদিকে, আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পরপরই মেসিকে ঘিরে নতুন এক পরিকল্পনা করছে ব্যালন ডি অর এর আয়োজক ফ্রান্স ফুটবল। আগামী ২৬শে অক্টোবর লন্ডনের ঐতিহাসিক 'লন্ডন প্যালাডিয়ামে' অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারটির ৭০তম আসর। ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসের স্মরণে এবারই প্রথম ফ্রান্সের বাইরে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। উয়েফা ও ফ্রান্স ফুটবলের যৌথ এই আয়োজনেও আলাদা করে সম্মাননা জানানো হবে লিওনেল মেসিকে।
৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় যথারীতি এবারও আছে আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির নামটা। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল হেরে যদিও এবারের ব্যালন ডি' অর এর দৌড়ে একটু দূরে মেসির নাম। তবে পুরস্কারটা তার হাতে উঠুক কিংবা না উঠুক, এরইমধ্যে বিশেষ সম্মাননা দিতে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে লিওনেল মেসিকে।
সপরিবারে ব্যালন ডি’অর অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করেছেন আর্জেন্টাইন মহাতারকাও। আয়োজকদের মতে, ৮ বার ব্যালন ডি’অর জয়, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় এবং কোপা আমেরিকা জয়ের পাশাপাশি প্রায় দুই দশক ধরে ফুটবলে অবদান রাখায় তাকে বিশেষ সম্মান জানানো এবং ব্যালন ডি’অরের ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতেই তাকে এই আমন্ত্রণ।
বিশ্ব ফুটবলে নতুন প্রজন্মের উত্থানের মাঝেও লিওনেল মেসির উপস্থিতি এই ঐতিহাসিক রাতটিকে করে তুলবে আরও বেশি আকর্ষণীয় ও অনন্য, সেটি নিশ্চিত করে বলাই যায়।





