বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। এ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং আরও অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।’
এছাড়া নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে, গতকাল (শনিবার, ১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী। এ ঘটনায় আহত হন তিন শতাধিক মানুষ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর রিয়াদ বিমানবন্দরের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত রয়েছে সব ধরনের ফ্লাইট চলাচল। এতে বিপাকে পড়েছেন দেশের প্রবাসী ও ওমরার যাত্রীরা।
আরও পড়ুন:
এই হামলার জেরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। মার্কিন দূতাবাসসহ বিশ্বের বিভিন্ন দেশ তার নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলতে বলেছে। ফ্লাইটগুলো বাতিল করেছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো।
গতকাল (শনিবার, ১গ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি-৩৩৯ ও বিজি-৩৪০ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হলেও অবগত ছিলেন না বহু যাত্রী।
দেশের দুর প্রান্ত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করেন রিয়াদ গামী অন্যান্য এয়ারলাইন্সের যাত্রীরাও। নতুন করে ফ্লাইট চালু নিয়ে এখন অনিশ্চয়তায় সৌদি গামী হাজারো যাত্রী।





