টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিহত কাজী দেশ
নিহত কাজী দেশ | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় কাজী দেশ (২৮) নামের এক সুইডেন প্রবাসী নিহত হয়েছেন। গতকাল (শনিবার, ১০ অক্টোবর) সন্ধায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজী দেশ উপজেলার ব্রাক্ষণশাসন এলাকার কাজী আল হেলালী মোস্তফা ওরফে রিপন কাজীর একমাত্র ছেলে। তিনি সুইডেন প্রবাসী ছিলেন এবং গত ৬ মাস পূর্বে তিনি সুইডেন থেকে দেশে এসেছিলেন। দেশে এসে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধা ৬টায় কাজী দেশ মোটরসাইকেলযোগে ঘাটাইল যাওয়ার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার হরিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেশ কাজীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, সন্ধায় ট্রাক চাপায় এক প্রবাসি যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএইচ