বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন

সাইকেল ট্র্যাকের উদ্বোধন
সাইকেল ট্র্যাকের উদ্বোধন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম বিমানবন্দর ও পতেঙ্গা সড়কে দেশের প্রথম দুই দশমিক দুই কিলোমিটারের সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (শুক্রবার, ৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্মিত এ ব্যতিক্রমী সড়কটির উদ্বোধন করেন তিনি।

এসময় মন্ত্রী নগরীর খাল ও নালার পাশে এবং বিভিন্ন সংসদীয় এলাকাগুলোতে যাতায়াতের জন্য এ ধরনের সাইকেল ট্রাক নির্মাণের নির্দেশনা দেন। একইসঙ্গে অর্থ মন্ত্রণালয় থেকে সহায়তারও আশ্বাস দিন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের সড়ক দেশে না থাকলেও, উন্নত বিশ্বের সব ধরনের সড়কের পাশে সাইকেল ট্র্যাক আছে। এটি নগরীর যানজট ও পরিবেশদূষণ কমিয়ে নগরবাসীর জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ সৃষ্টি করেছে। এটি শুধু একটি সাইকেল চলাচলের পথ নয়, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরজীবনের প্রতীক।’

আরও পড়ুন:

অনুষ্ঠানের চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ও তিন সংসদ সদস্য আবু সুফিয়ান, এনামুল হক, ও এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, এসড়কে পর্যটকের পাশাপাশি সাধারণ মানুষ শরীর চর্চার সুযোগ পাবে। নগরীতে সাইকেলের জন্য পৃথক লেন থাকলে সাইকেল আরোহীদের নিরাপত্তাও বাড়বে।

এসময় সড়কটি যাতে হকারদের দখলে না যায় সেজন্য ব্যবস্থা নিতে সরকারের কাছে আহ্বান জানান সাইকেল আরোহীরা।

এসএস