জাপানে ব্যাটিং সহায়ক উইকেটে আগে ব্যাট করতে নেমে রীতিমত ঝড় তুলেছেন ভারত ওপেনার অভিষেক শর্মা। ২৮ বলে ৩ চার এবং ৭ ছয়ে ৬১ রান তোলেন এই ওপেনার।
শ্রেয়াশ আইয়ার এবং ইশান কিশানের ব্যাটে বড় স্কোর না আসায় কিছুটা বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। তবে, তিলক ভার্মা আসেন ত্রাতা হয়ে। ২২ বলে ৫১ রান করে দলের স্কোর নিয়ে যান ২০০-এর কাছাকাছি। শেষদিকে শিভাম দুবে ২৭ রান করলে ভারতের স্কোর হয় ২১১ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪০ রানের আগেই হারায় তিন উইকেট। এরপর সাইম আইয়ুবকে নিয়ে রান তুলতে শুরু করেন হাসান নাওয়াজ। সাইম ২৯ রানে ফিরলেও হাসান খেলেছেন দারুণ এক ইনিংস।
৫১ বলে ৯৬ রান করে ইনিংসের শেষ বলে আউট হন তিনি। যদিও এর আগেই নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের হার।





