ওয়ান্ডারার্সকে হারিয়ে লিগে জয়ের দেখা পেলো আবাহনীর

গোল করার জন্য মরিয়া আবাহনীর খেলোয়াররা
গোল করার জন্য মরিয়া আবাহনীর খেলোয়াররা | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ড্র করেছে রহমতগঞ্জ-আরামবাগ এবং ফর্টিস-সিটি ক্লাব। তবে, ওয়ান্ডারার্সকে হারিয়ে জয়ের দেখা পেয়েছে আবাহনী।

নিজেদের প্রথম লিগ ম্যাচে ড্র করে চাপে ছিল আবাহনী। ফেডারেশন কাপেও ফলাফল পক্ষে আসেনি তাদের। তবে, দুর্বল ওয়ান্ডারার্সকে ৫-১ গোলের বড় ব্যবধানেই হারিয়েছে মারুফুল হকের দল।

তবে উত্তাপ ছড়ানো ম্যাচ দেখা গেছে ফর্টিস এফসি এবং নবাগত সিটি ক্লাবের মাঝে। দুই হেভিওয়েটের ম্যাচ ড্র হয়েছে ৩-৩ গোলে। নিজের সাবেক ক্লাব ফর্টিসের বিপক্ষে নেমেই হ্যাট্রিক করেছেন সিটি ক্লাবের নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফোর।

চলতি লিগে এটিই প্রথম হ্যাটট্রিক। বিপরীতে পা ওমর বাবু, নরিকি এবং ইব্রাহিমের গোলে ড্র নিশ্চিত করেছে ফর্টিস। দিনের তৃতীয় ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।

জেআর